Dhaka Mail Logo

সারাদেশ

দোহার পৌরসভায় জামায়াতের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা

উপজেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৬, ০২:১১ পিএম

ঢাকার দোহার পৌরসভা নির্বাচনের জন্য মেয়র ও কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় দোহার পৌরসভার লটাখোলা নতুন বাজারে উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন।

দোহার পৌরসভার মেয়র পদে ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবিএম কামাল হোসাইনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

 পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম স্থগিত রেখে অন্য ওয়ার্ডের কমিশনার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

১ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান হোসেন, ২ নম্বর ওয়ার্ডে মাওলানা খালিদ হোসাইন, ৫ নম্বর ওয়ার্ডে মাওলানা আবু বকর সিদ্দীক, ৬ নম্বর ওয়ার্ডে হাফেজ আব্দুল গাফফার, ৭ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৮ নম্বর ওয়ার্ডে ডা. আবুল কালাম আজাদ এবং ৯ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেনকে কাউন্সিলর পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

উপজেলা জামায়াতের আমির প্রভাষক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ব্যারিস্টার নজরুল ইসলাম এবং হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী।

অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিনিধি/এসএস