জেলা প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম
নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১২ কেজি গাঁজাসহ মো. আতিকুল্যা আতিক (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে সোনাপুর লিংক রোডের ইসলামিয়া মাদরাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে আতিকুল্যা আতিককে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সামসুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় আতিকুল্যা আতিককে তল্লাশি করে তার হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস