Dhaka Mail Logo

সারাদেশ

মেহেরপুরে ফুটবল খেলার আনন্দে মুহূর্তে বিষাদ

জেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৬, ০৭:৫৮ এএম

মেহেরপুরের গাংনীতে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে মাঠে রাব্বি হোসেন (১৮) নামে এক তরুণ ফুটবলার হঠাৎ মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের আযান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাব্বি হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা মিজার আলীর ছেলে। তিনি বুড়িপোতা একাদশের হয়ে খেলছিলেন।

স্থানীয়রা জানায়, আযান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আযান গ্রাম বনাম বুড়িপোতা গ্রামের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। খেলা চলার সময়ে হঠাৎ করেই মাঠে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন রাব্বি। উপস্থিত দর্শক ও খেলোয়াড়রা তাৎক্ষণিক তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ