Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় ৮৮ বস্তা জিরানিসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

৩০ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম

গাইবান্ধা জেলা শহরে একটি ট্রলিতে বহন করা মসলা জাতীয় ৮৮ বস্তা জিরানি জব্দ করেছে ডিবি পুলিশ। একইসঙ্গে গাড়িটিও জব্দসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গ্রেফতার কারবারিদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা  হলেন বগুড়ার সারিয়াকান্দির এলাকার নাজমুল হকের ছেলে আতিকুর রহমান (৩৫) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেলাডাঙ্গা এলাকার রুহুল আমিনের ছেলে শাহজালাল মিয়া (৪০)।

পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) রাতে অবৈধ জিরানি সৈয়দপুর থেকে বহন করে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তখন গাইবান্ধা ডিসি অফিসের সামন থেকে একটি ট্রলি থামিয়ে ৮৮ বস্তা জিরানিসহ গাড়িটি জব্দ করা হয়েছে।  এ ব্যবসায় জড়িত মূল হোতা বগুড়ার শাহিন মিয়াকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোত্তালেব সরকার বলেন, জব্দ করা জিরানির ওজন ২ হাজার ২০০ কেজি। গ্রেফতার দুই ব্যক্তিসহ জড়িত শাহিন মিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।   

 প্রতিনিধি/ এজে