জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম
নাটোরের লালপুর উপজেলায় গলায় তার পেঁচিয়ে মো. ফরিদ উদ্দিন (৪১) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান ফরিদ উদ্দিন। পরের দিন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তার স্ত্রী মোছা. মুনজুরা বেগম ঘরের লাইট জ্বালিয়ে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। এ দৃশ্য দেখে স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে