উপজেলা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক প্রাইভেটকার জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টায় উপজেলার সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওমেরা গ্যাস ফিল্ডের সামনে থেকে গাড়িসহ গাঁজাগুলো জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওমেরা গ্যাস ফিল্ডের সামনে থেকে এক প্রাইভেটকার থামানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িচালক ও সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে দুইটি সাদা বস্তার মধ্যে থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি