Dhaka Mail Logo

সারাদেশ

ডোমারে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৮ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম

নীলফামারীর ডোমার উপজেলায় সুজন দাস (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ছোট রাউতা দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন দাস ওই এলাকার জিতেন দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সুজন বাড়িতে একা ছিলেন। দুপুরে তার স্ত্রী বাড়িতে ফিরে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

প্রতিনিধি/এসএস