জেলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া ছোট ব্রিজের পশ্চিম পাশে সড়কের একটি অংশ ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। পরে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ভেঙে যাওয়া অংশটি সংস্কার করে চলাচল স্বাভাবিক করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সড়কের ভাঙা অংশে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করেন। এতে সড়কটি আবার চলাচলের উপযোগী হয় এবং স্থানীয় মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসে।

স্থানীয় বিএনপির নেতা আমিনুল ইসলাম বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। পরে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা উদ্যোগ নিয়ে ভাঙা অংশ মেরামত করেন এবং পানি প্রবাহ বন্ধ করে সড়কটি চলাচলের উপযোগী করেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শের আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাজু আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. এমদাদুল হক মিলনসহ স্থানীয় নেতা-কর্মীরা।
প্রতিনিধি/এসএস