Dhaka Mail Logo

সারাদেশ

বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

জেলা প্রতিনিধি

২৫ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ৯ নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোর ৪টার দিকে খিয়ার মাহমুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ৯ নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

স্থানীয় ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোর ৪টার দিকে বিএসএফ খিয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে ৯ নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা তা প্রতিহত করেন। বর্তমানে ওই ৯ নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

1cf3db55-ebe7-4eb0-89a2-155b8978d1f6

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি গ্রাম পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

প্রতিনিধি/এসএস