Dhaka Mail Logo

সারাদেশ

নোয়াখালীতে ৯৭৪ পিস ইয়াবাসহ সিএনজিচালক আটক 

জেলা প্রতিনিধি

০৬ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
 
সোমবার (৫ জুলাই) গভীর রাতে সোনাইমুড়ী  কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পূর্ব পার্শ্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. আবু ফয়সাল (৩০) উপজেলার বজরা ইউনিয়নের মৃত মনসুর আলীর ছেলে।
 
অভিযানকালে তার কাছ থেকে  ৯৭৪ পিস ইয়াবা ট্যাবলেট মাদক পাচারে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিক্স ১টি মোবাইল সেট জব্দ করা হয়। 
 
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাইমুড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।