Dhaka Mail Logo

সারাদেশ

আমরা এখন শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছি: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি

২৫ জুন ২০২৬, ০২:২৩ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নকল এখন আর হচ্ছে না। আমরা এখন শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছি। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছি।

‎বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

728070097_2119876145259620_6047423463304895334_n

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল; বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বরিশাল অঞ্চলের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

‎শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে।

731338554_2848561492188248_2433337518605364660_n

‎সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

 

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিলুল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, ডিআইজি মোস্তাফিজুর রহমান, উজিরপুর-২ আসনের সংসদ সদস্য এস এম সরফুদ্দিন সন্টু, বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইউনুস আলী সিদ্দিকী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

729088735_2507698356327958_5734668582376366681_n

এরপর দুপুর ১টার দিকে শিক্ষামন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাত করে। এসময় তিনি বলেন, ববির আয়তন ৫০ একর থেকে ১০০ একরে রূপান্তর করা হবে। সরকার শিক্ষাখাতের উন্নয়নে আন্তরিক বলে জানান তিনি। এরপর তিনি খুলনায় একটি অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেন।

প্রতিনিধি/টিবি