Dhaka Mail Logo

সারাদেশ

ঝালকাঠিতে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

২৫ জুন ২০২৬, ১১:১২ এএম

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে উপজেলার কালিজিরা সেতুর পশ্চিম পাশে নতুন বাসস্ট্যান্ড এলাকার এক চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— ঝালকাঠি সদর উপজেলার উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প এলাকার বাসিন্দা মো. বাবুল সিকদার (৫৩) ও মো. আরিফ সিকদার (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে এক হাজার গ্রাম (এক কেজি) গাঁজা জব্দ করা হয়। পরে তাদের গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

ডিবির ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এক কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এসআই মো. তারিফুল ইসলাম বাদী হয়ে গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় নলছিটি থানায় মামলা দায়ের করেছেন।

প্রতিনিধি/টিবি