জেলা প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
গাজীপুরের টঙ্গীর মুদাফা পশ্চিম পাড়া এলাকায় আগুনে প্রায় ৩০টি বসত ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ওই এলাকার একটি বসত ঘরে আগুন ও ধোঁয়ার কুন্ডলি দেখতে পান স্থানীয়রা। আগুন দ্রুত পার্শ্ববর্তী বসত ঘরগুলোতে ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শাহিন আলম বলেন, আগুনে একই মালিকানাধীন ৩০টি বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রতিনিধি/টিবি