Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি

২২ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২২ জুন) জিএমপির ওসি মিডিয়া জালাল উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পূবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন এবং টঙ্গী পশ্চিম থানা থেকে দুজনকে আটক করা হয়।

20

জিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর মহানগরের বিভিন্ন থানা এলাকায় রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়। গতকাল বাসন থানাধীন মোগরখাল এলাকায় স্থানীয় কলম্বিয়া গামেন্টেসের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী পাঁকা রাস্তার ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং সরকারি কাজে বাঁধাদান ও হুমকি প্রদানের অপরাধে ৩০ জনকেে আটককরা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের (ওসি) মিডিয়া জালাল উদ্দিন মাহমুদ বলেন, ‎আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এএইচ