Dhaka Mail Logo

সারাদেশ

পাটখেতে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি

২১ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাটখেতে কাজ করার সময় বজ্রপাতে মুসা ফকির (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা গ্রামে এ ঘটনা ঘটে। মুসা ফকির ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে পাটখেতে কাজ করছিলেন মুসা ফকির। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই মুসা ফকিরের মৃত্যু হয়েছিল।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস