images

সারাদেশ

শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা 

জেলা প্রতিনিধি

১৯ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়নে দেউলিয়া বিলে জাঁকজমক পূর্ণভাবে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আয়োজনে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা হতে বাইশটি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ৭ রাউন্ড দৌড় শেষে, কয়রা থানার ইব্রাহিম শিকারির ভোরের পাখি নামক ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে ১০ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন।

242f36c7-9223-4dfa-9d00-fb46566cc95f

অন্যদের মধ্যে খুলনা জেলার আরাব আলীর পাখি নামক ঘোড়াটি ২য় স্থান অধিকার করে ৭ হাজার, টাকা পুরস্কার গ্রহণ করেন। তালা উপজেলার কুশখালী গ্রামের নান্টু মিয়ার রানী মা নামক ঘোড়াটি ৩য় স্থান অধিকার করে ৫ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন। শ্যামনগর উপজেলা নুরনগর গ্রামে মন্টু মেম্বারের টাইগার নামে ঘোড়াটি চতুর্থ স্থান অধিকার করে ৩ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন। তালা উপজেলা মাহবুব তাওসীন রানী ঘোড়াটি ৫ম স্থান অধিকার করে ২ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন। ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন প্রতিযোগিতায় প্রতিযোগিতায় পুরস্কার প্রদান করা হয়।

50851e53-6503-446d-8223-ff07fbb69002

অনুষ্ঠানে ১০ সহস্রাধিক দর্শক প্রতিযোগিটা উপভোগ করেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন গাজিয়া রহমান, আবুল কালাম, রত, নাহিদ, মাহিম, শামসুরসহ অনেকে।

প্রতিনিধি/এসএস