images

সারাদেশ

ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১০, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি

১৯ জুন ২০২৬, ০৬:১৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১০/১২ জন শ্রমিক আহত হওয়ায়, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এক ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এসময় উত্তেজিত শ্রমিকরা কারখানার অন্তত ১০জন স্টাফকে মারধর করে আহত করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে শ্রমিকদের কারখানায় ফিরিয়ে দেয়।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পুরাতন সড়কের পাশে অবস্থিত নির্ঝর নিটওয়্যার গারমেন্টসে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত শ্রমিকরা হলেন শাহীন (২৫), জাকির হোসেন (২৫), ক্লিনার সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও অন্তঃসত্ত্বা খাদিজা (২০)।

d9727272-f302-456e-8747-dc91f42be82e

শ্রমিকরা জানান, কারখানার বয়লারটি অনেক পুরানো। এজন্য মালিকপক্ষকে বারবার অনুরোধ করা হয়েছে বয়লার পালটানোর। কিন্তু মালিকপক্ষের কেউ শ্রমিকদের অনুরোধ রাখেনি। সেই বয়লার সকাল ৯টার দিকে শ্রমিকরা যখন কাজে ব্যস্ত তখন বয়লারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে একজন অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ ৭ জন আহত হয়। তাদের দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে মালিকপক্ষের সংগে আলোচনা করে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় সড়ক অবরোধ ছেড়ে দেওয়া হয়। একইসঙ্গে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এমন মেশিন কারখানা থেকে পালটানোর আশ্বাস দিয়েছে মালিকপক্ষ।

e995f07b-e618-4cad-b419-0b24c144adcc

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের অনুরোধ শুনলে কারখানায় এমন দুর্ঘটনা ঘটতো না। মালিকপক্ষও আমাদের জানিয়েছে, তারা দ্রুতই বয়লারটি পালটানোর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থনৈতিক কারণে বয়লারটি তাৎক্ষণিক পালটানো হয়নি। কারখানাটিতে প্রায় ৪০০ শ্রমিক ও ৫০ জন স্টাফ রয়েছে। কারখানার মালিক মালিক নুরুল আমিন সুমনের সঙ্গে শ্রমিকদের নিয়ে আলোচনা করে সমাধান করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা কাজে ফিরে গিয়েছে।

প্রতিনিধি/এসএস