images

সারাদেশ

তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব হওয়ায় থানাকে আদালতের তাগিদ

জেলা প্রতিনিধি

১৯ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা সিআর মামলা নং-৬১৫/২৫-এর তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।

আদালয় সূত্রে জানা গেছে, মামলাটি দায়েরের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্তকারী সংস্থা এখনো মামলার অনুসন্ধান প্রতিবেদন আদালতে জমা দেয়নি। এ কারণে আদালতের বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে বিজ্ঞ আদালত পর্যবেক্ষণ করেছেন।

গত ১৯ এপ্রিল তারিখে জারি করা স্মারক নং-১৩০-এ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক উল্লেখ করেন, মামলা দায়েরের পর মোট ৫২টি ধার্য তারিখ অতিবাহিত হলেও অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয়নি। যার ফলে ২০২৬ সালের ১৬ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

210bdfc4-330e-401e-af07-20d95577f48b

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ অক্টোবর মওদুদ আব্দুল্লাহ শুভ্র বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ সিআর মামলাটি দায়েরকরেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানাকে তদন্তের নির্দেশ দেন।

শুক্রবার (১৯ জুন) এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর দায়ের করা মামলা ও জিডির ভিত্তিতে পুলিশ আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আসামিরা ঘনঘন নিজেদের অবস্থান পরিবর্তন করায় তদন্তে কিছুটা সময় লাগছে। তবে দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে ওসি জানান।

প্রতিনিধি/এসএস