images

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ আটক ৭

জেলা প্রতিনিধি

১৯ জুন ২০২৬, ১২:৫১ পিএম

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আটোয়ারি থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ একটি জাল নোট চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত হোটেল প্রাইম ও হোটেল সালামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটোয়ারি থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আরিফ হোসেন (৪০), মাদারীপুরের শিবচর উপজেলার এমরা হোসেন (৪৮), কিশোরগঞ্জ জেলার চন্দন মিয়া (৩২), ঢাকার মিরপুর এলাকার শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুর জেলার সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহুল আমিন (৫২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইসমাইল হোসেন (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পঞ্চগড়ের আটোয়ারি এলাকা থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশের সহায়তায় পৌর শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে জড়িত সাতজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটোয়ারি থানার ওসি তিউর রহমান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে