images

সারাদেশ

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

জেলা প্রতিনিধি

১৮ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা করেছে প্রশাসন। এ সময় নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে পুরাতন দানবাক্স সিলগালা ও নতুন দানবাক্স স্থাপন করা হয়।  

এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্ব জেলা প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসন জানায়, মাজার কর্তৃপক্ষকে জানিয়েই পুরাতন দানবাক্স সিলগালা ও নতুন দানবক্স স্থাপন করা হয়েছে। মূলত দানের টাকার স্বচ্ছতার জন্য এ উদ্যোগ। তবে মাজার সংশ্লিষ্টদের অভিযোগ, প্রশাসন মাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রতিনিধি/ এজে