images

সারাদেশ

নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৮ জুন ২০২৬, ০৫:৩২ পিএম

নোয়াখালীতে হামের উপমর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বায়ুবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন।

মৃত ৯ বছর বয়সি শিশুটির নাম তাসিফ। সে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে।

সিভিল সার্জন আনোয়ার হোসেন বলেন, হামের উপসর্গ নিয়ে সোমবার তাসিফকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন পর সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

তিনি বলেন, বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০৭ শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩৪ জন।

প্রতিনিধি/ এজে