images

সারাদেশ

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৫

জেলা প্রতিনিধি

১৭ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মুখে মাস্ক পরে ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলটিতে অংশ নেন।

দুপুরে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। তাদের তথ্য যাচাই-বাছাই চলছে।

0bee1813-b989-4dbb-8d91-7bbe54a530e5

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানার নিয়ে একদল তরুণ মিছিল করছেন। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্ম গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া তরুণেরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

জানতে চাইলে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, যাঁরা মিছিলে উপস্থিত ছিলো তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিকেলে অভিযান চালিয়ে আটক ৫ জনকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।

প্রতিনিধি/এসএস