images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ড্রাই আনারসে নতুন সম্ভাবনা

জেলা প্রতিনিধি

১৭ জুন ২০২৬, ০৯:১০ এএম

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আনারসের ড্রাই উৎপাদন, যা ইতোমধ্যেই জেলার কৃষিভিত্তিক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমের জন্য দেশজুড়ে পরিচিত এই জেলায় ফল প্রক্রিয়াজাতকরণে যুক্ত হয়েছে নতুন মাত্রা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই ড্রাই আনারস দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হওয়ায় বাজারে এর চাহিদা বাড়ছে দিন দিন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার পাইলিংক মোড় এলাকার বাসিন্দা ইসমাইল খান শামীম দীর্ঘদিন ধরে আম প্রক্রিয়াজাতকরণের কাজে যুক্ত ছিলেন। তবে সম্প্রতি তিনি বিদেশি প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে আনারসের ড্রাই উৎপাদন শুরু করেছেন, যা স্থানীয় কৃষি ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

1

ইসমাইল খান শামীম ঢাকা মেইলকে বলেন, ড্রাই আনারস তৈরির প্রক্রিয়াটি বেশ সুপরিকল্পিত। প্রথমে বাগান থেকে পাকা আনারস সংগ্রহ করা হয়। এরপর ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করা হয়। তারপর আধুনিক ড্রায়ার মেশিনে নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে শুকানো হয়। এতে আনারসের পুষ্টিগুণ বজায় থাকে এবং এটি দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হয়ে ওঠে।

798910e4-cab5-4b43-9150-58ae423dee55

তিনি আরও বলেন, আমাদের দেশে যে চরম পচনশীল ফল রয়েছে সেগুলো যদি প্রক্রিয়াজাত করতে পারি তাহলে আমাদের অর্থনীতিকে পাল্টানো সম্ভব। আমি থাইল্যাণ্ডে দেখে আসার পর আমিও কাজ শুরু করি।

ইসমাইল খান শামিম মনে করেন, ড্রাই আনারস দেশীয় ও আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করলে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

53096539-add2-4070-a152-4f80ace2aec1

চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শারজানা আক্তার সাবা বলেন, যে কোনো ড্রাইফুটের ব্যাপক চাহিদা আছে অফসিজনে খাওয়ার জন্য। সঠিক মান ও প্যাকেজিং থাকলে রপ্তানি বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সঠিক মান ও প্যাকেজিং থাকলে রপ্তানি বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ যেহেতু আনারস প্রধান এলাকা না তাই যে কোনো প্রক্রিয়ায় সেই ফলটা যদি ওই এলাকার জন্য সহজ প্রাপ্ত হয় তাহলে ভালো হয়। তবে এটা আমি বলব যে, তিনি যদি আম প্রক্রিয়ার সঙ্গে আনারসের ড্রাই তৈরি করেন, তাহলে চাঁপাইনবাবগঞ্জে শিল্পর যেমন বিকাশ ঘটবে তেমনি এটার ব্যবহার বাড়বে। আনারস মূলত পাহাড়ি লাল মাটিতে উৎপাদন হয়ে থাকে। তবে পরীক্ষামূলক এখন অনেক জায়গায় হচ্ছে। যদি আমরা এর সফলতা দেখতে পাই তাহলে আমরাও এর সম্প্রসারণ করবো।

প্রতিনিধি/টিবি