images

সারাদেশ

রংপুরে হোটেল মালিকের হাতুড়ির আঘাতে কর্মচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৬ জুন ২০২৬, ১১:০১ পিএম

রংপুরে কাটাকাটির জেরে হোটেল মালিকের ছেলের হাতুড়ির আঘাতে শাওন (২৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৮টায় নগরীর খামার মোড় এলাকায় আমিরের হোটেলে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নাজমুল কাদের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর খামার মোড় এলাকায় হোটেলের মালিক আমির আলীর ছেলে মনু মিয়ার সঙ্গে কর্মচারী শাওনের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয় এবং অভিযুক্ত মনু হোটেল কর্মচারী শাওনকে হাতুরি দিয়ে আঘাত করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে লোকজন আহত শাওনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় উপস্থিত ছাত্রজনতা হোটেল মালিক আমিরের ছেলে মনু মিয়াকে (৩০) আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেন।

এ বিষয়ে রংপুর মহানগর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নাজমুল কাদের বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস