images

সারাদেশ

টাঙ্গাইলে বিদ্যালয়ের পাশে বালুঘাট, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১৬ জুন ২০২৬, ০৮:১৮ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে বাইনতাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনা করে আসছিল প্রভাবশালী একটি মহল। এতে ক্লাস চলাকালীন শব্দদূষণ, পড়াশোনা ও খেলাধুলায় চরম ভোগান্তির শিকার হচ্ছিল শিক্ষার্থীরা। এদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পেত না স্থানীয়রা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ওই বালুর ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

d90a1734-c4d0-499f-bc46-dfe8934b2375

এ সময় অবৈধ বালু ব্যবসায়ী আব্দুল আলীম নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অবৈধ বালু ঘাটটি বন্ধ করে দেওয়া হয়।

3e962a43-030e-4bca-a1df-044f64d44f4f

জানা যায়, উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় বাইনতাইন সরকারি বিদ্যালয়ের পাশে বালু মজুদ ও পরিবহনের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা শব্দদূষণ, ধুলাবালি এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মধ্যে ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় অবৈধ বালু ব্যবসার দায়ে আব্দুল আলীম নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া সংশ্লিষ্ট বালুর ঘাট বন্ধ ঘোষণা করা হয়।

5d464ab9-c299-4df3-a10a-91e11b23bb74

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থ ও শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ওই বালুর ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থ এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস