images

সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

জেলা প্রতিনিধি

১৬ জুন ২০২৬, ০৭:২৫ পিএম

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন এটিএসআই (সহকারী টাউন সাব-ইন্সপেক্টর) মো. নুরুল ইসলাম। তিনি সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ কর্মরত ছিলেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, মহাসড়কের পাশে দায়িত্ব পালন করছিলেন এটিএসআই মো. নুরুল ইসলাম। এ সময় ঢাকামুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে উল্টো লেন দিয়ে এসে ওভারটেক করার সময় পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্য মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক চালক হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস