Dhaka Mail Logo

সারাদেশ

হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০ জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

জেলা প্রতিনিধি

১৬ জুন ২০২৬, ০৬:০০ পিএম

মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকে থাকা নারীসহ ১০ জনকে দুই ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের ২য় তলা থেকে তাদের উদ্ধার করা হয়।

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রোগী দেখতে আসেন স্বজনরা। পরে ফেরার সময় দুপুর ১২টার দিকে লিফটের ৫ম তলা থেকে নিচে নামার উদ্দেশে লিফটে ওঠেন অনেকেই। এ সময় লিফটের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুতেই দরজা না খুললে লিফটের ভেতর আটকা পড়া নারীসহ ১০ জন পড়েন চরম আতঙ্কে। প্রচণ্ড গরমে শুরু হয় চিৎকার চেঁচামেচি। খবর দেওয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে প্রায় দুঘণ্টা পর দুপুর ২টার দিকে আটকা পড়া ১০ দর্শনার্থীকে উদ্ধার করা হয়।

67f8b27a-b4d3-489e-b863-9e8c0432dc0b

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে উদ্ধার করা হয় নারীসহ ১০ দর্শনার্থীকে।

cbfd1b48-0278-40ab-b0ad-b93ef474fdd3

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, বড় দুর্ঘটনার আগেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হয়নি। লিফটের টেকনিক্যাল সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রতিনিধি/এসএস