images

সারাদেশ

গাইবান্ধায় গরুর গুঁতায় কৃষক নিহত

জেলা প্রতিনিধি

১৬ জুন ২০২৬, ০৩:২৬ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজের পালিত গরুর গুঁতোয় নবির হোসেন ব্যাপারী (৬২) নামে এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার চিনিরপটল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, আজ কৃষক নবির হোসেন তার নিজের গরুটি বাড়ির পাশের একটি জমিতে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় গরুটি হঠাৎ করেই তাকে লক্ষ্য করে সজোরে গুঁতা দিয়ে মাটিতে ফেলে দেয়। গরুর শিংয়ের আঘাতে তার মুখ ও মাথা ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ বলেন, গরুর আঘাতে কৃষকের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/এসএস