images

সারাদেশ

নিখোঁজ হাফিজের সন্ধান চান মা-বাবা 

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৬, ১১:১৬ পিএম

কর্মস্থল ঢাকার কেরাণীগঞ্জ থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছেন মো. হাফিজ নামে এক যুবক। চার দিন ধরে তাকে খুঁজে পাগলপ্রায় তার মা-বাবা। শোকে কাতর গোটা পরিবার।

গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে পরিবারের সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয় হাফিজের। তখন থেকেই তার কোনো খোঁজ নেই।

নিখোঁজ হাফিজের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার কামারগ্রামে। তার বাবা মো. ওহিদুজ্জামান কামারগ্রাম কাঞ্চন একাডেমি স্কুল মসজিদের ইমাম। 

চার দিন ধরে ছেলের সন্ধান না পেয়ে সোমবার (১৫ জুন) রাতে কেরাণীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ হাফিজের বাবা মো. ওহিদুজ্জামান।

নিখোঁজ যুবকের পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে প্রথমে মা-বোনের সঙ্গে এবং তারপর ভাবীর সঙ্গে কথা বলছিলেন হাফিজ। ভাবীর সঙ্গে কথা বলার মাঝেই ফোনের সংযোগ কেটে যায়। এরপর বারবার চেষ্টা করেও আর হাফিজের ফোনে সংযোগ পাওয়া যায়নি।

হাফিজের বয়স ২১ বছর। উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি। গায়ের রঙ শ্যামলা। তিনি পাজামা ও পাঞ্জাবি ব্যবহার করেন সবসময়। মাথায় থাকে টুপি। 

কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ হাফিজের সন্ধান পেলে ০১৯৫৭৮৪৪৩০৬ এবং ০১৭৪৮৯১৩৫৬১ নাম্বার দুটিতে যোগাযোগ করতে বলা হয়েছে। 

এএইচ