images

সারাদেশ

হোস্টেলে ছাত্রদের জন্য সুপেয় পানির ফিল্টার দিল শিবির

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৬, ০৯:৪১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের দুইটি ছাত্রাবাসে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে দুইটি পানির ফিল্টার উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার (১৫ জুন) ছাত্রাবাসের শিক্ষার্থীদের হাতে ফিল্টার দুটি তুলে দেওয়া হয়। ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি শাখার পক্ষ থেকে এই ফিল্টার দুটি উপহার দেওয়া হয়।

3b1d46cb-1caf-4882-93df-1c9d1fbed246

কলেজ শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে সুপেয় পানির ব্যাপক সংকট চলছিল দুটি ছাত্রাবাসে। কলেজ শিক্ষার্থীদের দূর-দূরান্ত থেকে পানি এনে পান করতে হতো। এতে চরম ভোগান্তি ও হয়রানির মধ্যে থাকতে হতো শিক্ষার্থীদের। ছাত্রশিবিরের এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর হয়েছে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা।

ফিল্টার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সেক্রেটারি আব্দুর রহমান, অফিস সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলীসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এসএস