জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে একক প্রার্থী হয়েছেন। জুনিয়র সভাপতি ও পরিচালক পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে রোববার (১৪ জুন) জমাকৃত মনোনয়নপত্র সব বৈধ ঘোষণা করলেন নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে প্রার্থী হতে তফসিল অনুযায়ী শনিবার ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি পদে মেসার্স হারুন ফ্লাওয়ার মিলস্ লিমিটেডের মালিক হারুন উর রশিদ ও সিনিয়র সহ-সভাপতি পদে মেসার্স আমানত ট্রেডার্সের আমান উদ্দিন কায়সার সাব্বিরের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। জুনিয়র সহ-সভাপতি পদে মেসার্স আমিন আফরোজ ট্রেডিংয়ের রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল, মেসার্স ফ্রুটস কমপ্লেক্স লিমিটেডের মো. মাঈন উদ্দিন, ওয়ার্ল্ড ক্লাস পলিমার ইন্ডাস্ট্রিজের ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, খিদমাহ হোমল্যান্ডের ফয়জুল্লাহ নোমানী প্রার্থী হয়েছেন।
এছাড়া সাধারণ পরিচালক পদের মধ্যে হাজী নজির আহম্মদ এলপি গ্যাসের মোহাম্মদ নুর উদ্দিন, সোলায়মান অ্যান্ড ব্রাদার্স ট্রেডিং কর্পোরেশনের মোহাম্মদ সোলায়মান, সাবরিনা'স ক্রাপটের সাবরিনা চৌধুরি, ফারুক এজেন্সির মোহাম্মদ আব্বাস ফারুক ভুঁইয়া, শুকুর ব্রিকসের আবদুল কাইয়ুম, চৌধুরী ট্রেডার্সের মো. শারাফাত হোসেন চৌধুরী, ট্রাভেল ইনফিনিটির মো. ইসমাঈল, আনন্দ মেডিসিন সেন্টার অ্যান্ড ডেন্টাল কেয়ারের মোহাম্মদ ইদ্রিস আলী, সাওদা এন্টারপ্রাইজের মো. রায়হান উল্যাহ, আনসারী, ট্যুরস অ্যান্ড হজ কাফেলার আবদুল্লাহ আল মামুন, মজুমদার, ফিলিং স্টেশনের মো. নুরুল আফছার মজুমদার, ফরহাদ নগর গারমেন্টসের মোহাম্মদ সাইফুল ইসলাম।

সহযোগী পরিচালক পদে রোমেক্স সক্স এর তৌহিদুল ইসলাম, সাইফুল ট্রেডিং কর্পোরেশন সাইফুল ইসলাম, ওয়াতান বাংলাদেশের হাবিবুর রহমান, সামছু উদ্দিন অ্যান্ড সন্সের রমিজ উদ্দিন আহাম্মেদ, ফয়সাল এন্টারপ্রাইজের মোস্তফা কামাল, আজীজ ট্রেডিংয়ের মোহাম্মদ আজিজুর রহমান, সানজিদ এন্টারপ্রাইজের মোহাম্মদ আবু তালেব মজুমদার, হীরা জুয়েলার্সের মোহাম্মদ মাহবুবুল হক, বিজলী এন্টারপ্রাইজের বিবি কুলসুম, ডারকো ফ্যাশন মোহাম্মদ তামিম, নিউ রকেট ট্রেডার্সের মোহাম্মদ শোয়াইব, দিলদার, ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির আরিফুল ইসলাম মাহমুদ, ফেনী ফিশিংয়ের মো. শাহ আলম, স্বদেশ ডেইরি ফার্মের নুর নবী জীবন, কামরুল এন্টারপ্রাইজের কামরুল ইসলাম চৌধুরী, রিসান এন্টারপ্রাইজের মো. দেলোয়ার হোসেন এবং গ্রুপ পরিচালক পদে ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মো. শহীদুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।
এর আগে, ৪ মে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। জিপি মো. নুরুল আমিন খানকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ফেনী জয়নাল হাজারি কলেজের অধ্যক্ষ এনামুল হক ও ফেনী সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক গোলাম হায়দার মজুমদারকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার (১৩ জুন) বিকাল ৩টায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
ফেনী সামভার্স অফ কমার্সের অফিস সেক্রেটারি মেহরাব হোসেন রিয়াজ জানান, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দুইটা প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ১৮ জুন বিকেল চারটায় প্রকাশিত হবে। আগামী ২৭ জুন সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জিপি মো. নুরুল আমিন খান জানান।
প্রতিনিধি/এসএস