images

সারাদেশ

কিশোরীকে গণধর্ষণ: আদালতে অভিযুক্ত অনিকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি 

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় শনিবার (১৩ জুন) রাতেই অভিযুক্ত অনিককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) দুপুরে অনিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ ভুক্তভোগী পরিবারের সাথে কথা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। রাতেই অভিযুক্ত অনিককে গ্রেফতার করা হয়েছে। অনিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, আশুগঞ্জে কয়েক যুবক মিলে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। শনিবার সন্ধ্যায় ওই কিশোরীকে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর আগে গত ১০ জুন আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। পেশাগত কারণে পরিবারটি আশুগঞ্জের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন।

আরও পড়ুন

আশুগঞ্জে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

কিশোরীর পরিবার জানান, গত ১০ জুন রাত ৮টার দিকে ওই কিশোরীকে তার মা দোকান থেকে রুটি কিনতে পাঠায়। দোকানে যাওয়ার সময় স্থানীয় জাকারিয়া, ইমরান, অনিকসহ তিন স্থানীয় যুবক ওই কিশোরীকে ডেকে পার্শ্ববর্তী একটি ভবনের পাঁচতলায় নিয়ে যায়। সেখানে তাকে হাত পা বেঁধে জোরপূর্বকভাবে গণধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে বললে তার বাবা ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। ভয়ে ওই কিশোরী কিছু না বললেও দুইদিন পর তার শারীরিকভাবে অসুস্থ হলে সে তার মাকে বিষয়টি খুলে বলে।

প্রতিনিধি/এসএস