জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ১২:০০ এএম
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবি জানায়, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজিবি টহলদল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে।
এসময় তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সদস্যরা ফায়ার করলে একজন চোরাকারবারি আহত হয়। আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতে পালিয়ে যায়।
এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
প্রতিনিধি/ এজে