images

সারাদেশ

রংপুরে এক মণ দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান

জেলা প্রতিনিধি

১৩ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা ছড়িয়ে পড়ে। সেই উন্মাদনায় মেতে উঠেছে রংপুরের ফুটবল খেলা প্রেমিরাও। এরই মধ্যে রংপুরে ফুটবল সমর্থকদের মধ্যে ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে। এক মণ দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবে যোগ দিয়েছেন আবু হুজাইফা নামে এক তরুণ।

শনিবার (১৩ জুন) বিকেলে রংপুর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আর্জেন্টিনার প্রতি সমর্থন জানান। হুজাইফা রংপুর নগরীর পূর্বগেট মেডিকেলপাড়া এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী।

হুজাইফা বলেন, জীবনে ব্রাজিলকে কোনো বড় শিরোপা জিততে দেখেননি, কিন্তু আর্জেন্টিনাকে সাফল্য অর্জন করতে দেখেছেন। তাই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তা ছাড়া পরিবারের প্রায় সবাই আর্জেন্টিনা সমর্থক।

1284b02c-bbde-4035-98d2-30294f236929

দুধ দিয়ে গোসলের কারণ জানতে চাইলে মজার ছলে তিনি বলেন, অনেকে বলে ব্রাজিলের গায়ে গন্ধ, তাই দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের গন্ধ দূর করে আর্জেন্টিনায় এলাম। পরে তাকে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের সমর্থকরা ফুলের মালা পরিয়ে দিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীতে স্বাগত জানান। আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের নেতারা বিষয়টিকে ফুটবলপ্রেমীদের আনন্দ ও সৌহার্দ্যের অংশ বলে মন্তব্য করেছেন।

এসময় আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আসাদুজ্জামান আফজাল, ইসমাইল হোসেন প্রিন্স, জে জে হৃদয়সহ অনেক সমর্থক উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস