images

সারাদেশ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি

১৩ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম

সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল যুবদল নেতার। শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মাকসুদুল হক চৌধুরী মাসুদ। তিনি রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী বাজারে একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যান মাসুদ। এসময় মোটরসাইকেলে করে এসে কয়েকজন অস্ত্রধারী তাকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত মাসুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবদল নেতা মাসুদ চৌধুরী বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও যুবদল।

এএইচ