images

সারাদেশ

গাইবান্ধায় নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) দুপুরের দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া ব্রিজের নিচে করতোয়া নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে উদ্ধার করে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসএসআই) মীর কায়েশ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিবিড় তদন্ত চলছে।

প্রতিনিধি/এসএস