জেলা প্রতিনিধি
১২ জুন ২০২৬, ০৫:০৩ পিএম
রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় খোরশেদ আলম নামে অপর এক কৃষক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার(১২ জুন) দুপুরে উপজেলার লোহানী পাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।
এলাকাবাসী সূত্রে পুলিশ জানায়, দুপুরে রহমত উল্যাহ ও খোরশেদসহ বেশ ক’জন কৃষক মাঠে কাজ করছিলেন। এসময় তুমুল বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ মারা যান। তার সঙ্গে থাকা অপর কৃষক খোরশেদ আলম মারাত্মক আহত হন। একইসঙ্গে ঘটনাস্থলে বজ্রপাতে ৬টি ছাগলও মারা যায়। পরে এলাকার লোকজন আহত খোরশেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আহতকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিনিধি/এসএস