images

সারাদেশ

ফুলগাজীতে ১ কোটি ৯৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মজনু

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম

ফেনীর ফুলগাজী উপজেলায় প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

শুক্রবার (১২ জুন) সকাল থেকে তিনি এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

এদিন দুপুরে তিনি উপজেলার পশ্চিম ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। পরে নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পাশাপাশি, উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ এবং উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন তিনি।

8e2c8634-f467-43a4-9dc1-63bc198e7f8c

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী আসিফ মাহমুদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

c4c69484-ab82-40ec-a9e7-8ad798656eef

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ২০২৫-২৬ অর্থবছরের অর্থায়নে পশ্চিম ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৯৮ লাখ ১৭ হাজার ৫৩ টাকা এবং নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৯৭ লাখ ৩ হাজার ৪২২ টাকা। ভবন দুটি নির্মাণ করেছে এলাহী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রতিনিধি/এসএস