images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) সকালে শহরের মধ্যপাড়ার তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মালেক চৌধুরীর বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। সেই মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস