জেলা প্রতিনিধি
১২ জুন ২০২৬, ০৩:৫০ পিএম
নাটোরের লালপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মনির হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেশবপুর এলাকার নিজ পাটের জমিতে এ ঘটনা ঘটে।
মৃত মনির হোসেন উপজেলার কেশবপুর গ্রামের মৃত চয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ পাটখেতে কাজ করার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষের যন্ত্রণায় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে না নিয়ে লক্ষ্মীপুর গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পুনরায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/এসএস