images

সারাদেশ

নাটোরে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি

১২ জুন ২০২৬, ০৯:৩৮ এএম

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রতন ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার তমালতলা বাজারের বড় বাঘা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রতন ইসলাম উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের মো. মকবুল ইসলামের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে উপজেলার তমালতলা বাজারের বড় বাঘার দিকে যাচ্ছিলেন। এসময় পথের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত সাহা তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত কার্যক্রম শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে