জেলা প্রতিনিধি
১২ জুন ২০২৬, ০৮:৪১ এএম
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু কে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চুক্তিভিত্তিক চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ এর ধারা ৮(১) অনুযায়ী সামসুজ্জামান সামু কে অন্য যে কোনো পেশা, ব্যাবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/ সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
উল্লেখ্য : মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু এর আগে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে রংপুর সদর ৩ আসনে নির্বাচন করে জামায়াতের প্রার্থী মাহবুবর রহমান বেলালের কাছে হেরে যান।
প্রতিনিধি/ এজে