Dhaka Mail Logo

সারাদেশ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

জেলা প্রতিনিধি

১১ জুন ২০২৬, ১০:৫৭ পিএম

খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালটির ১৭ তলা ভবনের নিচতলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করেন। ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চালান।

medical

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

এআর