images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সালিশ বসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৭

জেলা প্রতিনিধি

১০ জুন ২০২৬, ০৫:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে সালিশ বসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইব্রাহিম (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

নিহত ইব্রাহিম সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন।

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

096e5d1d-5d0e-45d8-acba-f617830abe98

জানা গেছে, শাহজাহানপুর ইউনিয়নের মনিরুলের সঙ্গে ইব্রাহিমের বিরোধকে কেন্দ্র করে সকালে সালিশ বসার আয়োজন চলছিল। এমন সময় মনিরুল ও ইব্রাহিম তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়ের সমর্থকরা ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ইবরাহিম অচেতন হয়ে পড়লে তাকে স্থানীয়রা দ্রুত জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, সালিশ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে।

প্রতিনিধি/এসএস