images

সারাদেশ

রংপুর বিশেষ অভিযানে গ্রেফতার ১১: ইয়াবা-গাঁজা জব্দ

জেলা প্রতিনিধি

১০ জুন ২০২৬, ১২:৫৩ পিএম

নগরীর আইনশৃঙ্খলা ঠিক রাখতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েয়েছ।

মহানগর পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে কোতয়ালী থানা ও তাজহাট থানা এবং গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করেছে। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

অভিযানে তাজহাট থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন— কাদের মিয়া (৩৭)। তিনি নগরীর ছিলিমপুর ভরটপাড়ার জাবেদ আলীর ছেলে। তাকে ২০ পুঁড়িয়া গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। আরেক আসামি মমিনুল হক মাহিম (২০) নঙ্গরখানা এলাকার বাদশা মিয়ার ছেলে। তাকে হত্যা চেষ্টা মামলার গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. সবুজ মিয়াকে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ। সবুজ মিয়া ধর্মদাস পাঠানপাড়া এলাকার নুর আলমের ছেলে।

এ অভিযানে কোতয়ালী থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন— বদরগঞ্জের বাবু ইসলামের ছেলে দ্বীন ইসলাম সজল (২২) ও পাগলাপীর এলাকার আনিসুল ইসলামের ছেলে মো. সুমন মিয়া (২১), ধাপচিকলী ভাটার আজিজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম পরাগ, আদর্শ পাড়ার লোকমান হোসেনের ছেলে রেদোয়ান হোসেন, ধাপ চেকপোষ্টের বাবর আলীর ছেলে মাহফুজুর রহমান ওরফে সবুজ (৩৬), ধাপ কাকলী লেনের মৃত মজিবর রহমানের ছেলে নাজমুল হাসান মিল্টন ওরফে নিল্টন (৩০) ও ধাপ শিমুলবাগ এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩২)।

এছাড়াও মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দমদমা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নগরীর আশরতপুর এলাকার মৃত আফসার আলী ছেলে জাফর (৪৯) গেফতার করা হয়। 

 

মহানগর পুলিশ প্রধান মোহাম্মদ আবদুল মাবুদ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/টিবি