জেলা প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ১০:২০ পিএম
কুমিল্লার দেবীদ্বারে বাবা ও ছেলে একসঙ্গে ধানের চারা রোপণ করছিলেন। হঠাৎ বাবার সামনেই বজ্রপাতে মারা যান স্কুলছাত্র ছেলে মিনহাজুর রহমান (১৫)।
মঙ্গলবার (৯ জুন) বিকেল পৌনে ৪টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের সীমারকান্দা গ্রামের কৃষি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজুর রহমান সীমারকান্দা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মিনহাজ এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
মিনহাজের আত্মীয় এলাহাবাদ গ্রামের নারী নেত্রী শামিমা আক্তার রীমা জানান, বিকেলে বাবা-ছেলে একসঙ্গে জমিতে ধানের চারা রোপণ করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে ছেলে মারা যান। বাবা অক্ষত আছেন।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান বলেন, সন্ধ্যার পর থেকে অনেকেই ফোনে বজ্রপাতে কিশোর নিহত হওয়ার ঘটনা জানতে চায়। এ বিষয়ে আমাদের কাছে কেউ লিখিত অঁভিযোগ করেনি, বিষয়টির খোঁজ নিচ্ছি।
প্রতিনিধি/এসএস