জেলা প্রতিনিধি
০৮ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মারুফ হোসেন।
এর আগে রোববার রাতে উপজেলার চালিতাবাড়ী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক টিংকু কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে।
পুলিশের দাবি, সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস