images

সারাদেশ

আলম মিয়ার চায়ের দোকানটাই এখন আর্জেন্টিনা

জেলা প্রতিনিধি

০৮ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম

গাইবান্ধা শহরের বিভিন্ন মোড়ে এখন আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে ফুটবল উন্মাদনায় মুখরিত পুরো এলাকা। এরই মধ্যে নজর কেড়েছে শহরের খানকা শরীফ এলাকার আলম মিয়া চায়ের দোকান। পুরো দোকানটি সাজানো হয়েছে আর্জেন্টিনার পতাকা দিয়ে।

শুধু তায় নয়, এ এলাকায় আর্জেন্টিনা জার্সি, পতাকা ও ব্যানারে সাজানো চারপাশে সৃষ্টি হয়েছে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। কে কোন দলকে সমর্থন করবে এ নিয়ে চলছে প্রাণবন্ত আলোচনা, উচ্ছ্বাস ও ফুটবলপ্রেমীদের উত্তেজনা।

‎সম্প্রতি গাইবান্ধার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আর্জেন্টিনা সমর্থকেরা পতাকা, জার্সি ও ব্যানারের মাধ্যমে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। এতে পুরো গাইবান্ধা শহর যেন রূপ নিয়েছে এক ছোটখাটো ফুটবল উৎসবে, যেখানে ফুটবলই এখন সবার একমাত্র আবেগ।

d1a0d18f-8490-47b5-b9ac-10c932e342aa

‎স্থানীয়দের ভাষ্যমতে, আলম মিয়ার এই দোকানটি এখন আর্জেন্টিনা সমর্থকদের এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দোকানের ভেতর থেকে বাইরে পর্যন্ত আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো হয়েছে। দেওয়ালে, ছাদে ও বিভিন্ন স্থানে আর্জেন্টিনা পতাকা ঝুলিয়ে তিনি তার ভালোবাসা প্রকাশ করেছেন। খেলা চলাকালীন সময় তিনি দোকানেই বসে খেলা উপভোগ করেন এবং সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

‎স্থানীয় মেহেদী হাসান ও সাগর মিয়াসহ আরও একাধিক আর্জেন্টিনা ভক্ত বলেন, আলম মিয়ার এই উদ্যোগ গাইবান্ধায় ফুটবল উন্মাদনাকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলেছে। খেলা শুরুর আগেই যেন পুরো গাইবান্ধা শহর রূপ নিয়েছে আর্জেন্টিনা সমর্থকদের এক ছোটখাটো স্টেডিয়ামের উৎসবে যেখানে ফুটবলপ্রেমই এখন প্রধান আবেগ।

3a9ff7a2-5398-43fd-ae74-9ff23875753d

চায়ের দোকান্দার আলম মিয়া বলেন,  এ দোকান দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। আমি ১৯৮২ সাল থেকে আর্জেন্টিনা দলের সাপোর্ট করে আসছি। সেই ভালোবাসা থেকে দোকানটি পতাকা দিয়ে সাজিয়ে তুলেছি। যতদিন বেঁচে থাকবেন ততদিন আর্জেন্টিনা দলের সমর্থন অব্যাহত রাখবেন।

প্রতিনিধি/এসএস