images

সারাদেশ

হবিগঞ্জে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহন গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৮ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন মোহন (৫৫) গ্রেফতার হয়েছেন। তিনি পৌরসভার চরনুর আহম্মদ গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে ও পৌরসভার সাবেক কাউন্সিলর।

সোমবার (৮ জুন) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা করা হয়। এর আগে রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর সকাল পর্যন্ত থানা পুলিশের অভিযানে তিনি গ্রেফতার হন। 

সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থানায় দায়ের করা মামলায় জালাল উদ্দিন মোহনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রতিনিধি/এসএস