images

সারাদেশ

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪০

জেলা প্রতিনিধি

০৮ জুন ২০২৬, ০৬:০৬ পিএম

কক্সবাজারের চকরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেদাকচ্ছপিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

75c38c28-a12e-4d58-98c1-a41840920094

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রিন পরিবহনের একটি এসি বাস খুটাখালী মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চকরিয়া সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

প্রতিনিধি/এসএস